এক্সেলে কাজের পরিবেশ তৈরি করা।

বিসমিল্লাহির রহমানির রাহিম
চরপাতা ডিজিটাল পোষ্ট অফিস
গাছিরহাঠ চরপাতা
Bangladesh Post Office ICT Division
ICT Teacher : Faysal Ahmed

এক্সেলে কাজের পরিবেশ তৈরি করা – Excel 2007 Tutorial in Bangla – Part 02

Microsoft Excel 2007 এর স্প্রেডশিটে কাজ করতে চাইলে এক্সেলের কিছু ফিচার সম্পর্কে ধারণা থাকা জরুরী। যেমন: কুইক একসেস টুলবার কনফিগার করা, বিভিন্নভাবে পেজ ভিউ করা, রিবন মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ করা এবং এক্সেল অপশন কনফিগার করা ইত্যাদি।
যা শিখবো, তা এক নজরে-
এক্সেল ২০০৭ উইন্ডো পরিচিতি
এক্সেল প্রোগ্রাম নেভিগেট করার জন্য কমান্ডসমূহকে রিবনের ভেতর রাখা হয়েছে। পূর্বের এক্সেল ভার্সনগুলোতে কমান্ডসমূহ রিবনের পরিবর্তে মেন্যুতে রাখা হয়েছে।
মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর রিবনের উপর-বায়ের কোনায় মাইক্রোসফট অফিস বাটন রয়েছে। এখান থেকে প্রয়োজনীয় অপশনসমূহ (New, Save, Save As, Print, Publish, Close ইত্যাদি) একসেস করা যায়।
কুইক একসেস টুলবারটি অফিস বাটনের ডানে অবস্থান করে; যার মধ্যে ডিফল্ট অবস্থায় Save, Undo, Redo কমান্ডসমূহ রয়েছে।
স্প্রেডশিটের নিচের-বাম কোনায় ওয়ার্কশিট ট্যাব রয়েছে। সাধারণত ডিফল্ট অবস্থায় ৩টি ওয়ার্কশিট থাকে।
স্প্রেডশিটের নিচের-ডান কোনায় ওয়ার্কশিটের পেজকে বিভিন্নভাবে প্রদর্শনের জন্য কমান্ডসমূহ, জুম টুল এবং হরিজোন্টাল স্ক্রোলবার রয়েছে।

জুম ইন এবং আউট
উইন্ডোর নিচের-ডান কোনায় অবস্থিত Zoom Bar ড্রাগ করে কিংবা ধনাত্মক (+) ও ঋনাত্মক (-) সাইন মাউসের রাইট-ক্লিক করেও জুম ইন এবং আউট করা যায়।

ওয়ার্কশিট হরিজোন্টাল স্ক্রোল করা
উইন্ডোর নিচের-ডান কোনায় অবস্থিত স্ক্রোলবার বা ডান-বাম এ্যারো ক্লিক করে ওয়ার্কশিট হরিজোন্টালি স্ক্রোল করা যায়।

পেইজ ভিউ পরিবর্তন করা
এক্সেল উইন্ডোর নিচের-ডান কোনায় Page View অপশনটি লক্ষ্য করুন। এর অপশনগুলো হলো: Normal, Page Layout এবং Page Break। সাধারণত ডিফল্ট অবস্থায় Normal ভিউ অবস্থায় থাকে। কাজের প্রয়োজনে ভিউ পরিবর্তন করা যায়। নিচে বিভিন্ন অপশনের বর্ণনা করা হলো:
 Normal: ডিফল্ট অবস্থায় এই অপশন সিলেক্ট করা থাকে।
 Page Layout: পেজ লেআউট ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়।
 Page Break: পেজ ব্রেক ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়।

ওয়ার্কশিট যে ভিউয়ে প্রদর্শন করতে চান মাউস দ্বারা সেই অপশনের উপর ক্লিক করুন।
কুইক একসেস টুলবারে কমান্ড যুক্ত করা
 কুইক একসেস টুলবারের ডানের এ্যারো কী ক্লিক করুন।
 প্রয়োজনীয় কমান্ডের উপর ক্লিক করুন। লক্ষ্য করুন কুইক একসেস টুলবারে ক্লিক করা কমান্ডটি যুক্ত হয়েছে।

কুইক একসেস টুলবারে এক্সেলের যে কোন কমান্ড যুক্ত করা
 কুইক একসেস টুলবারের ডানের এ্যারো কী ক্লিক করুন।
 প্রদর্শিত মেন্যু হতে More কমান্ড ক্লিক করুন।

 এবারে প্রদর্শিত ডায়ালগ বক্স হতে প্রয়োজনীয় কমান্ড সিলেক্ট করুন।
 অতপর Add বাটন ক্লিক করে Ok বাটন ক্লিক করুন।

নোট: প্রয়োজনে Remove বাটন ক্লিক করে কুইক একসেস টুলবার হতে কমান্ড বাদ দেয়া যাবে এবং Reset বাটন ক্লিক করে কুইক একসেস টুলবার ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনা যাবে।
রিবন মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করা
 কুইক একসেস টুলবারের ডানের এ্যারো কী ক্লিক করুন।
 প্রদর্শিত মেন্যু হতে Minimize the Ribbon ক্লিক করুন।

লক্ষ্য করুন, রিবনটি মিনিমাইজ হয়ে গেছে।
নোট: পুনরায় কুইক একসেস টুলবারের ডানের এ্যারো কী ক্লিক করে Minimize the Ribbon ক্লিক করলে ম্যাক্সিমাইজ হবে।
নোট: ট্যাববারের যে কোন ট্যাবের উপর মাউসের রাইট-ক্লিক করে Minimize the Ribbon ক্লিক করেও রিবন মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করা যাবে।
মাইক্রোসফট অফিস বাটন
Microsoft Office বাটন এক্সেল ২০০৭ উইন্ডোর উপরে-বাম কোনায় প্রদর্শিত থাকে। এ বাটনে ক্লিক করলে একটি মেন্যু প্রদর্শিত হবে। এ মেন্যু হতে নতুন ওয়ার্কবুক তৈরি, তৈরিকৃত ওয়ার্কবুক ওপেন করা, বিভিন্ন উপায়ে ফাইল সেভ করা, ফাইল বন্ধ করা, পাবলিশ করা এবং প্রিন্ট করা যায়।

ডিফল্ট এক্সেল অপশন পরিবর্তন করা
 Microsoft Office বাটন ক্লিক করুন।
 প্রদর্শিত মেন্যু হতে Excel Option ক্লিক করুন।
 ডায়ালগ বক্সের বাম দিক হতে প্রয়োজনীয় ক্যাটাগরী ক্লিক করুন।
 এবারে ডিফল্ট সেটিং পরিবর্তন করুন এবং Ok ক্লিক করুন।

Conditional Formatting দ্বারা খালি সেলসমূহ হাইলাইট করা – Excel 2016 Bangla Tutorial

Conditional Formatting দ্বারা খালি সেল হাইলাইট করা
এই টিউটোরিয়ালে Conditional Formatting ব্যবহার করে ফর্মূলার মাধ্যমে কিভাবে নির্বাচিত সেলগুলোর খালি সেল হাইলাইট করা যায় তা বর্ণিত হয়েছে।
নিচের ওয়ার্কশিটের মত ওয়ার্কশিট তৈরি করুন। আপনি আপনার নিজের ওয়ার্কশিটও ব্যবহার করতে পারেন।

কন্ডিশনাল ফরমেটিং দ্বারা নির্বাচিত সেলের খালি সেলগুলো বের করার জন্য নিচের ফর্মূলাটি ব্যবহার করা হয়েছে।
ফর্মূলা: =ISBLANK(B8)
যেভাবে কাজটি সম্পাদন করবেন:
 B8:H17 পর্যন্ত সিলেক্ট করুন।
 Home ট্যাবের Style প্যানেলের Conditional Formatting ক্লিক করে New Rule কমান্ড ক্লিক করুন।

 প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Select a Rule Type হতে Use a formula to determine which cells to format ক্লিক করুন।
 এবারে Edit the Rule Description এর ঘরে নিচের ফর্মূলাটি টাইপ করুন =ISBLANK(B8)

 এবং Format ক্লিক করে Fomat Cells ডায়ালগ বক্সের Fill ট্যাব হতে প্রয়োজনীয় ফিল কালার সিলেক্ট করে Ok ক্লিক করুন।

 এবারে ওয়ার্কশিটের সিলেক্টকৃত ডাটাসমূহ লক্ষ্য করুন, খালি সেলগুলো লাল রঙের ফিল দ্বারা প্রদর্শিত হয়েছে।

নোট: ISBLANK ফাংশনটি তখনই কার্যকর হবে যখন সেল খালি থাকবে। কিন্তু যদি কোন সেলের মধ্যে ফর্মূলা থাকে এবং তার মধ্যে যদি খালি স্ট্রিং থাকে তবে তা খালি সেল হিসেবে প্রদর্শিত হবে না। সেক্ষেত্রে আপনি =LEN(B8)=0 ফর্মূলাটি ব্যবহার করতে পারেন।

Conditional Formatting – শর্ত সাপেক্ষে সর্বনিম্ন একাধিক ভেল্যু হাইলাইট করা

শর্ত সাপেক্ষে সর্বনিম্ন একাধিক ভেল্যু হাইলাইট করা
এই টিউটোরিয়ালে Conditional Formatting ব্যবহার করে ফর্মূলার মাধ্যমে কিভাবে সর্বনিম্ন একাধিক ভেল্যু হাইলাইট করা যায় তা বর্ণিত হয়েছে।
উদাহরণ হিসেবে এক্ষেত্রে ৩টি ভেল্যু দেখানো হয়েছে। আপনি ইচ্ছে করলে একাধিক ভেল্যু হাইলাইট করতে পারবেন।

এক্ষেত্রে AND ও SMALL এর সমন্বয়ে এ্যারে ফর্মূলা ব্যবহার করা হয়েছে। ফর্মূলাটি হলো:
=AND($B8=$H$8,$F8<=SMALL(IF(CustName=$H$8,PurAmount),3))
ব্যাখ্যা: উপরের সূত্রে B8:B17 রেঞ্জকে CustName এবং F8:F17 রেঞ্জকে PurAmount দ্বারা ডিফাইন করা হয়েছে।
উপরোক্ত AND ফাংশনটিতে ২টি লজিক্যাল শর্ত রয়েছে। তার প্রথম লজিকটি খুবই সহজ যা H8 সেলে যে ভেল্যু রয়েছে তা CustName রেঞ্জের নামের সাথে ম্যাচিং নির্ধারণ করেছে। কিন্তু দ্বিতীয় লজিকটি বেশ জটিল। এটি একটি এ্যারে ফর্মূলা, যা সকল PurAmount এর ভেল্যু H8 সেলের ভেল্যুর সাথে সম্পৃক্ত তা ফিল্টার করে থাকে। এক্ষেত্রে ফিল্টারটি IF ফাংশন দ্বারা সম্পাদিত হয়েছে।
উপরের চিত্রের মত ওয়ার্কশিট তৈরি করুন। অতপর নিচের মত কার্য সম্পাদন করুন।
• B8:B17 রেঞ্জকে CustName এবং F8:F17 রেঞ্জকে PurAmount দ্বারা ডিফাইন করুন।
• H8 সেলে Karim লিখুন। কারণ এক্ষেত্রে Karim এর সর্বনিম্ন ক্রয়মূল্য বের করতে চাই।
• B8 থেকে F17 পর্যন্ত সিলেক্ট করুন।
• Home ট্যাবের Style প্যানেলের Conditional Formatting ক্লিক করে New Rule কমান্ড ক্লিক করুন।

• প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Select a Rule Type হতে Use a formula to determine which cells to format ক্লিক করুন।

• এবারে Edit the Rule Description এর ঘরে নিচের ফর্মূলাটি টাইপ করুন =AND($B8=$H$8,$F8<=SMALL(IF(CustName=$H$8,PurAmount),3))
• এবং Format ক্লিক করে ফন্টের কালার লাল ও ফন্টের স্টাইল বোল্ড সম্পাদন করে Ok ক্লিক করুন।

• এবারে ওয়ার্কশিটের সিলেক্টকৃত ডাটাসমূহ লক্ষ্য করুন, Rahim নামক কাস্টমারের সর্বনিম্ন ৩টি ভেল্যু লাল রঙে প্রদর্শিত হয়েছে।

নোট: ফর্মূলাতে সবার শেষে ৩ ব্যবহার করা হয়েছে কারণ আমরা সর্বনিম্ন ৩টি ভেল্যু প্রদর্শন করাতে চেয়েছি। আপনি ইচ্ছে করলে ৪/৫/৬ ইত্যাদি ব্যবহার করে প্রয়োজনীয় ভেল্যু প্রদর্শন করাতে পারেন।

Conditional Formatting এর নিয়ম তৈরি করা – Excel 2016 Bangla Tutorial
POSTED ON07/10/2018 Authorbanglatutorial

Conditional Formatting এর নিয়ম তৈরি করা

উপরের চিত্রে কন্ডিশনাল ফর্মেটিং এর জন্য নিয়ম তৈরি করার জন্য উদাহরণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ-ওয়ান কম্পিউটার লিমিটেড এর বিক্রয় প্রতিনিধি অনুযায়ী বিক্রয় দেখানো হয়েছে। ধরুন উক্ত প্রতিষ্ঠানের প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্য হলো ৫,০০০ টাকা।
কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের ৫,০০০ টাকার উপরে বিক্রয়মূল্য বের করার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
• C3 থেকে H18 পর্যন্ত সিলেক্ট করুন।
• Home ট্যাবের Style প্যানেলের Conditional Formatting কমান্ড ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট প্রদর্শিত হবে।
• Highlight Cells Rules ক্লিক করে Greater Than… ক্লিক করুন।

• এবারে Format cells that are GREATER THAN: এর নিচের ঘরে 5000 এবং with এর ডানের ঘরের ড্রপ ডাউন ক্লিক করে প্রয়োজনীয় ফরমেট সিলেক্ট করুন। এক্ষেত্রে Light Red Fill with Dark Red Text নির্বাচন করেছি।
• অতপর Ok ক্লিক করুন।

এবারে চিত্রের ফলাফল লক্ষ্য করুন ৫০০০ এর উপরের সেলগুলো লাল কালারে চিহ্নিত হয়েছে।

কোন নির্দিষ্ট ভেল্যুর উপর মান বৃদ্ধি করা – Excel IF Function
POSTED ON05/10/2018 Authorbanglatutorial

কোন নির্দিষ্ট ভেল্যুর উপর মান বৃদ্ধি করা [Increase the value on a specific value] – Excel IF Function

উপরের চিত্রটি লক্ষ্য করুন। শুধুমাত্র Apple এর মূল্য ২০% বৃদ্ধি করার পদ্ধতি দেখানো হয়েছে।
কিভাবে সূত্রটি সম্পাদন করবেন?
 উপরের মত ওয়ার্কশিট তৈরি করুন।
 D4 সেলে সেল পয়েন্টার রাখুন।
 অতপর =IF(B4=”Apple”,C4*1.2,C4) টাইপ করে কীবোর্ডের Enter চাপুন।
 এবারে D4 সেলের ফিল হ্যান্ডেল ধরে D9 পর্যন্ত ড্রাগ করুন।
ফলাফল হিসেবে লক্ষ্য করুন, শুধুমাত্র Apple এর মূল্য ২০% বৃদ্ধি হয়েছে।

রেজিস্ট্রারের ব্যালেন্স চেক করা – Excel IF Function
POSTED ON05/10/2018 Authorbanglatutorial

রেজিস্ট্রারের ব্যালেন্স চেক করা [Check register balance] – Excel IF Function

উপরের চিত্রটি লক্ষ্য করুন। চিত্রে রেজিস্ট্রার ব্যালেন্স বের করার পদ্ধতি প্রদর্শিত হয়েছে।
রেজিস্ট্রার ব্যালেন্স বের করার জন্য ফর্মূলাটি হলো Balance থেকে Debit বাদ দিতে হবে, তারপর তার সাথে Credit যোগ করতে হবে। অর্থাৎ Balance-Debit+Credit
কিভাবে সূত্রটি সম্পাদন করবেন?
 উপরের মত ওয়ার্কশিট তৈরি করুন।
 F5 সেলে সেল পয়েন্টার রাখুন।
 অতপর =F4-D5+E5 টাইপ করে কীবোর্ডের Enter চাপুন।
ফলাফল লক্ষ্য করুন।
নোট: যখন ক্রেডিট এবং ডেবিট কলাম খালি থাকবে তখন ব্যালেন্সের কলাম কোন কিছু প্রদর্শন না করাতে চাইলে তখন IF ফাংশনের সাথে AND এবং ISBLANK ব্যবহার করতে পারেন।
=IF(AND(ISBLANK(Debit),ISBLANK(Credit)),””,Balance-Debit+Credit)

খেলার টিমের জয়/পরাজয়/টাই রেজাল্ট বের করা – Excel IF Function
POSTED ON05/10/2018 Authorbanglatutorial

খেলার টিমের জয়/পরাজয়/টাই রেজাল্ট বের করা [Win loss points calculation] – Excel IF Function

উপরের চিত্রটি লক্ষ্য করুন। চিত্রে কিভাবে কোন টিমের জন্য পয়েন্ট বের করা যায় তা প্রদর্শন করা হয়েছে।
কিভাবে সূত্রটি সম্পাদন করবেন?
 উপরের মত ওয়ার্কশিট তৈরি করুন।
প্রথম পদ্ধতি:
 এ পদ্ধতিতে VLOOKUP ফাংশন ব্যবহার করে পয়েন্ট বের করে দেখানো হয়েছে।
 প্রথমে F5:G7 রেঞ্জকে point_table নাম দ্বারা ডিফাইন করুন।
 এবারে D5 সেলে সেল পয়েন্টার রেখে =VLOOKUP(C5,point_table,2,0) টাইপ করুন এবং Enter চাপুন।
 এবারে D5 সেলের ফিল হ্যান্ডেল ধরে D13 পর্যন্ত টানুন।
ফলাফল লক্ষ্য করুন।
দ্বিতীয় পদ্ধতি:
 এ পদ্ধতিতে IF ফাংশন ব্যবহার করে পয়েন্ট বের করে দেখানো হয়েছে।
 D5 সেলের ফর্মূলা ডিলিট করে দিন।
 এবারে D5 সেলে সেল পয়েন্টার রেখে =IF(C5=”Win”,3,IF(C5=”Loss”,0,IF(C5=”Tie”,1))) টাইপ করুন এবং Enter চাপুন।
 এবারে D5 সেলের ফিল হ্যান্ডেল ধরে D13 পর্যন্ত টানুন।

Comments

Popular posts from this blog

চারপাতা ডিজিটাল পোস্ট অফিস

FINAL