Posts

Showing posts from November, 2022
সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামীনের যিনি আমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। দুরূদ ও শান্তির অবিরাম ধারা বর্ষিত হোক নবীকুল শিরোমণি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এবং তাঁর পবিত্র বংশধর ও সম্মানিত অনুসারীদের উপর। দয়াময় আল্লাহ তাআলা সীমাহীন কৃপা ও দয়া মায়া করে মানবকূলকে সর্বোৎকৃষ্ট জীবন ধারায় চলার জন্য একমাত্র সঠিক এবং পূর্নাঙ্গ ধর্ম ইসলাম দান করেছেন। দুনিয়ার সকল মানুষ চায় সুখ, শান্তি, সফলতা। চাই সে মুসলমান হোক, চাই সে খৃস্টান হোক, চাই সে ইয়াহুদী হোক ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই দুনিয়া ও আখিরাতে কামিয়াবী চায়। আল্লাহ সুবহানাহু তাআলাও সকল মানুষকে সুখ, শান্তি ও সফলতা দিতে চান। কিন্তু কেন মানুষ সফলতা পাচ্ছে না? ইহার একমাত্র কারণ আল্লাহ যে পথে কামিয়াবী দিতে চান, মানুষ সে পথে কামিয়াবী হাসিল করতে চায় না, মানুষ সে পথ অবলম্বন করতে চায় না। মানুষ চায় ভিন্ন পথে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জণ করতে। তাই মানুষ শত চেষ্টা করেও দুনিয়া ও আখিরাতে কামিয়াবী হাসিল করতে পারে না। হ্যাঁ, সেসব মহান ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার দেখান পথ অবলম্বন করে তাঁরা উভয় জাহানেই কামিয়াব হন। প্রকৃত সফলতা ক...